রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নাগরপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলুর পথসভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের  নেতাকর্মীদের সাথে পথসভা ও চা চক্র করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। সোমবার সকালে নাগরপুর থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে দেলদুয়ার উপজেলার লাউহাটি, ফাজিল হাটি, চরপাড়া বাজার ও পাতরাইল সহ কয়েকটি  ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নাগরপুর  উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নিয়ামত আলী সুইটি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, সাবেক ছাত্র নেতা ও বিআরডিভির সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, সহ-প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম নবা, যুব দলের ভার: আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ওলামা দলের সভাপতি মো. আবু বকরসহ  যুব দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় রবিউল আউয়াল লাভলু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সেই ফ্যাসিবাদ সরকার যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তৃর্ণমূলের সাধারণ মানুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে চাই। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোন প্রকার আশ্রয় প্রশ্রয় না দেয়ার জন্য  বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকাল থেকে সন্ধা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়। রবিউল আউয়াল লাভলু সভায় আগত সকল নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় উক্ত সভায় স্ব-স্ব ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর