রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

আলীকদম কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানের  আলীকদম কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে ১০ দিস্তা খাতা ও ১ ডজন করে কলম উপহার দিয়েছেন আলীকদম উপজেলার দয়ালচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কান্তি দাশ।
 একইসাথে প্রত্যেক শিক্ষককে একটি করে ডাইরি উপহার হিসবে বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কলেজের প্রিন্সিপল মুজিবুর রহমান (মানিক), কলেজের উদ্যোক্তা সদস্য ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব রাজ, কলেজের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, আলীকদম কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর পর বিভিন্নজন কলেজ প্রতিষ্ঠায় নানানভাবে সহযোগিতার আশ্বাস দেন। এ ধারাবাহিকতায় সহকারী শিক্ষক বিপ্লব কান্তি দাশ ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে ১০ দিস্তা পরিমাণ খাতা ও ১ ডজন উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর