ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য করেন ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। পুলিশ সুপারের সাথে আলাপকালে ঝালকাঠির সাংবাদিকদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহায়তা করার জন্য তিনি প্রস্তুত সর্বদা আছেন। সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের সকল কাজে সহায়তা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।