দিনাজপুরের বীরগঞ্জে “হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে বিনামূল্যে হেলথ চেক-আপ ক্যাম্পের শুভ উদ্ভোধনের মধ্য দিয়ে সেবা প্রদান শুরু হয়ে দুই দিন ব্যাপী স্কুলের শিক্ষার্থীর সহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শত পঞ্চাশ এর অধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুইদিন ব্যাপী হেলথ চেক-আপ ক্যাম্পটির চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ইসমাইল হোসেন জোয়ারদার।
এসময় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুদ্দিন, দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, হোপ ফর চিলড্রেন বীরগঞ্জ উপজেলার প্রজেক্ট এর হাবেল হেমরম সহ শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।