মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষার কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ নভেম্বর ) সকাল ১১ টায় দৌলতপুর উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দৌলতপুর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজহারুল ইসলাম উপ -সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার দৌলতপুর। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার মাওঃ মোঃ সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা মডেল মসজিদ পাঠাগারের মডেল কেয়ারটেকার মাওঃ ছফি উল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওঃ হাফিজুর রহমান, মাওঃ আলমগীর হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মাসউদুর রহমান প্রমুখ।