রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ

দীর্ঘ দিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাংবাদিক আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা ¯িøপের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু ১শত ৬৪ ভোট ও মো. শহিদুর রহমান শহিদ ৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ২শত ৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা গোলাম বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোশারফ হোসেন মুসা ২শত ১ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফত মোহাম্মদ নোমান এ ফলাফল ঘোষনা করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর