রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:১০ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া বাইপাস এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াট্রেক ল্যাবরেটরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল গফুর, সখীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম নুরু, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সিকদার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর