রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

রাণীনগরে বাগানের গাছ কেটেছে  দুর্বৃত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে একটি বাগানের ২৪০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাণীনগর থানাপুলিশ।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক আশরাফ হোসেন খাঁন জানান, উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকার ৬৫ শতাংশ নিজস্ব জায়গা রয়েছে। ওই জায়গাতে গত বছরের সেপ্টেম্বর মাসে আমরুপালী, নাক-ফজলী সহ বিভিন্ন জাতের ২৮৭টি আম গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে গাছগুলো বেশ বড় হয়েছে। শুক্রবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ২৪০টি আম গাছ কেটে ফেলেছে।

শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পাই। এরপর বাগানে গিয়ে দেখি দুর্বৃত্তদের কাটা-গাছ গুলো পড়ে আছে। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশিকার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর