বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,
দেশ নায়ক তারেক রহমান এর ছবি সম্বিলিত বিলবোর্ড ভাংচুর ও অগ্নি সংযোগ করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মাজপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার ২২ নভেম্বর বিকালে কচুয়ারামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বের হয়ে কচুয়ারামপুর মসজিদ মোড় হয়ে রেল লাইন ঢাল বাজারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কচুয়ারামপুন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সেলিম হোসেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম, বিএনপির নেতা অরসর প্রাপ্ত সেনা সদস্য শামীম হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর আলম।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ৩ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এর ছবি সম্বিলিত বিলবোর্ড ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে তাদের দ্রুত চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।