নওগাঁর রাণীনগরে সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের বাবা হারান চন্দ্র সন্ন্যাসী মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার শীবের মাধাইমুড়ি গ্রামে নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয় তার।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে সহ নাতি-নাতনি রেখে যান তিনি। শুক্রবার বিকালে উপজেলার করজগ্রাম শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক মনোরঞ্জনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ সদস্যবৃন্দ।