ঝালকাঠির পোনাবালা ইউনিয়নের উদ্যোগে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, প্রধানবক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলার সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য এডভোকেট মাহেব হোসেন, এডভোকেট মিজানুর রহমান মুবিন প্রমুখ।