রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

বিএনপি’র দুঃসময়ে দলত্যাগী পলাতক আলোচিত সেই শাহজাহান ওমর ঝালকাঠিতে গ্রেফতার, গাড়ী ভাংচুর

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা, ভাংচুর ও তার উপর ডিম জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবসী। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকের এ হামলা ঘটে। এ ঘটনায় তিনি  রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে কাঁঠালিয়া থানায় একটি মামলায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ তাকে আদালতে পাঠালে ঝালকাঠির কাঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফরোজা বিনতে শহীদ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ২০২৩ সালের ৪ ডিসেম্বর কাঁঠালিয়া থানা বিএনপি অফিসে অস্ত্র নিয়ে প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের মারধর করে। এ ঘটনায় কাঁঠালিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মিরবহর বাদী হয়ে কাঁঠালিয়া থানায় শাহজাহান ওমরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাংচুর করে।
সূত্রে জানাগেছে, বিএনপির সাবেক ভাইসচেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গøাস ভাংচুর করে। সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌছলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাংচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ১২টায় তাকে ঝালকাঠি ঝালকাঠির কাঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফরোজা বিনতে শহীদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর জানান, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাংচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়া রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন, “পলাশীর মীর জাফরকে আমরা দেখি নাই কিন্তু ঝালকাঠির নব্য মীরজাফরকেসারা বাংলাদেশসহ ঝালকাঠিবাসী মীর জাফর শাহাজান ওম কে দেখেছে।  বাংলার এই নব্য মীর জাফর শাহাজান ওমর বিএনপি থেকে সকল সুযোগ সুবিধা গ্রহন করে বিএনপির দল ত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছিলেন। ঝালকাঠিবাসী জাতীয়তাবাদী সেনারা তাকে কুলাঙ্গার হিসাবে আজ্ঞায়িত করেছে।  এই শাহাজান ওমর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তার মদদে শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা তার ফাঁসি দাবী করেছি।”

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে শাহজাহান ওমরের গ্রেফতারের খবরে এলাকাবাসী শস্তির নি:শ্বাস ফেলছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর