জামালপুরের বকশীগঞ্জে মোটরবাইকের ধাক্কায় আব্দুল কুদ্দুছ হিলী নামক (৫০) বৎসরের এক পথচারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) বগারচর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।নিহত হিলি বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মোল্লাপাড়া গ্রামের মৃত হবি মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানানগেছে , মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে কাজ শেষে আব্দুল কুদ্দুছ হিলি বাড়ী ফেরার পথে ঘাসারপাড়া মোল্লা পাড়া সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের পেছন থেকে এসে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।