নূরানী পদ্ধতি হলো একটি শিক্ষাপদ্ধতি, যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। তাই নূরানী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে নূরানী স্কলারশীপ পরীক্ষা-২০২৪।
২০ নভেম্বর (বুধবার) সকাল ৯টায় নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার পৌর শহরের আসাদুজ্জামান হাফিজিয়া মাদ্রাসায় শিশু শ্রেণী, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেনীর সর্বমোট ৪৫৯জন শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।
১০টি ধাপে এই পরীক্ষাগুলো হবে ইতোমধ্যে ৪র্থ ধাপ শেষ হয়েছে। আজ ভূঞাপুরে যে পরীক্ষা হচ্ছে এটা ৪র্থ ধাপের পরীক্ষা। টাঙ্গাইল জেলার ৮টা উপজেলার ৭৫০০ জন শিক্ষার্থী এবার এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন।
ইকরা বোর্ডের মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মাহফুজুর রহমান বলেন, নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতিকে চালু করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব ইনশাআল্লাহে। এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি বলে জানান তিনি।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা-২০২৪ এই বৃত্তি প্রকল্প ২০১৭ সাল থেকে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে। সুনামের সাথে এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন।