রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

কাশিমাড়ীতে মাদক বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ

মঙ্গলবার (১৯ নভেম্বর) মাদকমুক্ত তারুণ্য চাই, প্রতিপাদ্যে শ্যামনগরের কাশিমাড়ীতে উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের আয়োজনে মাদক বিরোধী গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেছে। উক্ত কর্মসূচিতে স্বাক্ষর করার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই।
সকালে  মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সর্বগ্রাসী মরন নেশা। এ নেশার কারনে মারাত্মকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ , বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নিতে হলে যুব সমাজকে রক্ষা করতে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, শিক্ষক- জালাল উদ্দীন, পরিতোষ কুমার মন্ডল, শফিউল্যাহ ইসলাম, শহীদুল ইসলাম, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের রিয়াজ হোসেন, স্বপন কুমার, মাফুজুর রহমান, শাহরিয়ার নাফিজ, সাকিলা পারভীন, নাজমুল শাহদাত প্রমুখ।
বক্তারা বলেন, জীবন একটাই। আর সুন্দর ভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করবো। আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এই কারিগরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন বেগবান ও প্রতিরোধ গড়তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর