রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

ভারতে পালানোর সময় আওয়ামী লীগের প্যানেল মেয়র বিজিবির হাতে গ্রেফতার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজীন ফাহিম বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ঢাকার গাজিপুর জেলার ৫টি মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিস ছাড়া ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে যশোরের শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামিকে জিজ্ঞাসাবাদকালে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি ঢাকার গাজিপুর সদর থানার দুটি হত্যাসহ ৫টি মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেফতার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়।

গাজিপুর সদর থানার পুলিশের কাছে শার্শা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর