রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

অভয়নগরে অসাধু সিন্ডিকেটের কবলে সয়াবিন তেলের বাজার, কর্তৃপক্ষ নিরব

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে অসাধু সিন্ডিকেটের কবলে সয়াবিন তেলের বাজার। জনসাধারণের অভিযোগ ও তথ্য অনুসন্ধানে এমনটাই পাওয়া গেছে, নওয়াপাড়া বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেল এক এক দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে এক লিটার সয়াবিন তেল বোতলের গায়ে লেখা ১৬৭ টাকা কিন্তু সাধারণ মানুষদের ঠকিয়ে ১৮০ থেকে ২০০ টাকা লিটার বিক্রি করছে। বেশি দাম নেওয়ার বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে দোকানিরা তেড়ে আসছে হুংকার দিয়ে। ফলে তেলনিয়ে তেলবাজির শেষ নেই, অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারসহ ছোট বড়ো সব বাজার ঘুরে জানা যায়, সয়াবিন তেল নিয়ে জনসাধারণের সাধে অসাধু সিন্ডিকেটের প্রতারণার মাত্রা দিন দিন বেড়ে চলেছে। অন্যদিকে দীর্ঘদিন  প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হয়না কোন পদক্ষেপ। যে কারণে বাজারে খুচরা ও পাইকারি তেল বিক্রেতারা সাধারণ মানুষ ঠকিয়ে হয়ে উঠছে আংগুল ফুলে কলাগাছ। নওয়াপাড়া বাজার করতে আসা শংকরপাশা গ্রামের শফিউল আলম নামে একজন বলেন, আমি নওয়াপাড়া বড় বাজারে এক লিটার তেল কিনতে গিয়ে পড়লাম বিপাকে তেলের বোতলের গায়ে লেখা ১৬৭ টাকা দোকানি আমার কাছে ২১০ টাকা চায়, আমি বললাম ১৬৭ দাম লেখা ২১০ টাকা দিবো কেন, দোকানদার রিতিমত হুমকি দিয়ে বলে মন চাইলে নিবেন না হলে নিবেননা, বাড়তি কৈফিয়ত দিতে আমি ব্যবসা করিনা, আমি অন্য আর এক দোকান থেকে এক লিটার সয়াবিন তেল ১৮০ টাকা দিয়ে কিনে আনলাম। আরএক তেল ক্রেতা শিউলি বেগম নামে একজন জানান, নওয়াপাড়া আল মদিনা ক্লিনিকের সামনের দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে দেখি বোতলের গায়ে লেখা ১৬৭ টাকা দাম চাই, ২০০ টাকা কোন তর্ক না করে আমি অন্য দোকান থেকে ১৭৫ টাকা দিয়ে এক লিটার তেল কিনে বাড়ি যাচ্ছি। এমন অভিযোগ উপজেলার একাধিক মানুষের থাকলেও ওইসব সিন্ডিকেট ভাঙার মতো কোন পদক্ষেপ অভয়নগরবাসীর দীর্ঘদিন চাওয়া পুরণ হওয়ার লক্ষণ নেই বললে চলে। দীর্ঘদিন ভোক্তা অধিকার যশোরের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়না, এমনকি অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দীর্ঘদিন বাজার নিয়ন্ত্রণ করার মতো কোন পদক্ষেপ না নেওয়ার কারণে অসাধু সিন্ডিকেট জনসাধারণের সাথে অভিনব প্রতারণা করে চলেছে। জরুরি ভাবে বাজার মনিটরিং সহ জড়িত সয়াবিন তেল নিয়ে কারসাজি করা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দাবি রেখেছেন সচেতন মহল। এবিষয়ে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, মুল্য ছাড়া বেশি দাম নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, পাশাপাশি এরকম যারা করছে তাদের বিরুদ্ধে দ্রুত চিহ্নিত করে অভিযান চালানো হবে, আপনি জানালেন আমরা বিষয়টি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর