রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

অভয়নগরে পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় যশোরের অভয়নগরে পূবালী ব্যাংক নওয়াপাড়া বাজার শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এই ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরীআহ ভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।

পূবালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের সহকারি মহা ব্যবস্থাপক ও খুলনা শাখার প্রধান শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, নওয়াপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার নাসরিন সুলতানা, আলাউদ্দিন হাওলাদার, ক্যাশ ইনচার্জ আব্দুল কাদের, শাখার ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার মোস্তাফিজুর রহমান খান। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গোহাটা জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর