রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নাগরপুরে মামুদনগর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে  বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার মামুদ নগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল (৫২) গ্রেফতার।
রবিাবর দুপুরে মামুদনগর মধ্য বাজার থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার মামুদনগর গ্রামের মৃত. শাহ মাহমুদের ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। সিআর মামলা নং ১৪/২০২৪ তারিখ  ০২/০৯/২৪ইং।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় মামুদ নগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর