রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

শ্বশুর বাড়ি  যাওয়ার পথে নদীতে পড়ে মৃত্যু

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার  নিহালপুর নামক স্থানে  ইঞ্জিন চালিত স্যালো নৌকা যুগে শশুর বাড়ি যাওয়ার পথে যমুনা নদীতে পড়ে সবুজ শেখ (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর)  বেলা সোয়া ১টার দিকে শিবালয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সবুজের লাশ উদ্ধার করে পুলিশে সোর্পদ করেছে। মৃত্যু সবুজের বাবার নাম বারেক মাস্টার এরা সবাই থাকেন মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকায়। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকা যাত্রী বোঝাই করে দৌলতপুর উপজেলার বাচামারা যাওয়ার পথে নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌছালে সবুজ হঠাৎ করে পানিতে পড়ে ডুবে যায়।
সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং শিবালয় ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনা স্কুলে এসে তারা উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের মৃত্যু দেহ উদ্ধার করেন তারা। সবুজ শেখ (৪০) ঘটনার দিন তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাকসাইট্টা চরে ইঞ্জিন চালিত স্যালো নৌকাযোগে শুত্তর বাড়ি যাচ্ছিলেন। এসময় স্ত্রী মর্জিনা বেগম ও দুই সন্তান তার সাথে ছিলেন। স্ত্রী মর্জিনা বেগম বলেন, তারা দু’জনই দীর্ঘদিন মিরপুর মাজার এলাকায় ফুল বিক্রেতার কাজ করেন। তার শুশুর ও দুই সন্তান নিয়ে মীরপুর-১ এ থাকেন। শনিবার সকালে বাকসাইট্টা তার বাবার বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।
শিবালয় থানার ওসি এ.আর,এম আল মামুন বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের  কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর