রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

রাণীনগরে নারীকে সম্মোহিত করে স্বর্ণালংকার লুট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে নারীকে সম্মোহিত করে এক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১২ টার দিকে রাণীনগর বাজারে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম রেহেনা (৫০)। তিনি রাণীনগর বাজারের পার্শ্ববর্তী আদমদিঘীর দরিয়াপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী রেহেনা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে রাণীনগর বাজারে বাজার করতে আসি। বাজার করার সময় অচেনা তিনজন লোক আমার সঙ্গে গল্প শুরু করে। একপর্যায়ে তারা আমাকে ডেকে বাজারের সোনালী ব্যাংকের পাশে একটি গলিতে নিয়ে যায়। তারপর আমার গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ও কানে থাকা ৪ আনার স্বর্ণের দুল ওই তিনজন লুট করে নিয়ে যায়। রেহেনার দাবি- দুর্বৃত্ত তিনজন আমাকে অভিনব কৌশলে সম্মোহিত করে স্বর্ণ লুট করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়েরের করব।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনেছি। তবে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর