রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

ভূঞাপুরে “আলোকিত ভূঞাপুর” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার সাংস্কৃতিক, শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও বিশিষ্ট আলোকিত ব্যক্তিবর্গের মহৎ কর্মগুণ নিয়ে রচিত হয়েছে আলোকিত ভূঞাপুর গ্রন্থ।
আজ ১৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার স্বাধীনতা কমপ্লেক্স ভবনে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আয়োজনে ভূঞাপুরের শিক্ষা প্রতিষ্ঠান, স্মরণীয়ি-বরণীয় শিক্ষানুরাগী, শিক্ষক বিষয়ক সেমিনার ও সাবেক যুগ্মসচিব মোঃ শফিকুল ইসলাম মুকুলের সম্পাদিত ভূঞাপুর গ্রুন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও গবেষক মামুন তরফদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, বিশিষ্ট কবি আব্দুল হালিম খাঁ, সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান খান, বিশিষ্ট কবি সাইফুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক আব্দুছ ছালাম,সাবেক ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সিনিয়র শিক্ষক তাপস নারায়ণ দে সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুর শাখার সভাপতি জলিল আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক করিম খাঁ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, কবি, লেখক, গবেষক, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় ও উপস্থিত সকলকে বই উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর