সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

চাটমোহরে নিখোঁজের একদিন পর বিলে পাওয়া গেলো কৃষকের মরদেহ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গেলেন কৃষক গোলজার হোসেন (৫২)। তারপর বিলের পানিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ ছিলেন তিনি। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এর আগের দিন বৃহস্পতিবার ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন তিনি। গোলজার হোসেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় সে কৃষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান তোতা বলেন, এই মৃত্যুটা অনাকাঙ্খিত, এটা স্বাভাবিক মৃত্য।

এবিষয়ে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার গোলজারের ভাই থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর