রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে গুরুত্ব দিতে হবে –প্রত্যাশীর কর্মশালায় বক্তাগণ

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিদেশ গমনেচ্ছুদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। কারণ নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ – একই সুতোতে গাঁথা দুটি বিষয়।
কক্সবাজার সদর প্রত্যাশীর আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন, এসডিসি) পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় সিমস প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি , জিএমসি, মাইগ্রেশন ফোরাম ও অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।
 ১৪ নভেম্বর) রোজ বৃহস্পতিবার  সকাল ১০টা ভারুয়াখালী ইউনিয়নে  ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন  এর উপস্থিতিতে সভাপতিত্ব করেন  কক্সবাজার সদর উপজেলা কোঃ অঃ মো:নাহিদুল আলম। এসময় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার, সুলতান মাহমুদ ।  মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যক্রমের জন্য সিমস্ প্রজেক্ট- প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন- মাঠ পর্যায়ে কার্যক্রমের ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতন হওয়ার প্রবণতা দৃশ্যমান হয়েছে।
এছাড়া উপস্থিত সকলে জেনে বুঝে বিদেশে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতের জন্য একযোগে কাজ করবেন বলে একমত পোষণ করেন। অনুষ্ঠান পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন সহযোগিতায়: এসএম হাসনাহেনা,এসএম, হৃদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর