রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি কালিশাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যশোর জেলার সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো: রেহেনেওয়াজ। মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা: খোন্দকার মামুন অর রশিদ ও ডা: মরিয়ম মুনমুন । প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ২জন সিনিয়র স্টাফ নার্স ১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন। সকাল ১০টা থেকে সিভিল সার্জন যশোর ডা: মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩ টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ড এর মানুষ প্রায় ৪ মাস পানিবন্দি জীবন যাপন করছেন । মোট ১৮টি আশ্রয়ন কেন্দের ১১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ বসবাস করেন । তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, রুটিন ইপিআই টিকা, এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে । মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানি বাহিত রোগ যেমন টাইফয়েড জ্বর, চুলকানী, পাচড়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রী প্রদান করা হয় ।সিভিল সার্জন জানান, পানিবন্দি মানুষ সাধারণ জীবন যাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর