রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

চট্টগ্রাম থেকে আটক খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দের কারাগারে প্রেরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান দিদারুল আলম সহ চট্টগ্রামে আটক ৩ আওয়ামী লীগ নেতা কে কারাগারা পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গতকাল বুধবার বিকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তার সাথে রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল কেও আটক করা হয়।

খাগড়াছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল পার্বত্য জেলায় একটি চৌকস টিম গঠন করেন।

পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নিদের্শনায় গঠিত টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে রুজুকৃত ৪০টি মামলার আসামি দিদারুল আলমের অবস্থান নিশ্চিত হয়। এরপর তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে জানালে বুধবার বিকালে খুলশি থানা এলাকা থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলত্রয়কে আটক করে। পরবর্তীতে গতকাল রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ আটক আসামিদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসেন।

রামগড় পৌরযুবলীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিষ্ণু দত্তের বিরুদ্ধে একটি মামলা রয়েছে রামগড় থানায়।২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সোনাইপুল এলাকায় একটি মারামারির ঘটনায় আহত বিএনপি নেতা কামাল উদ্দীনের স্ত্রী সেলিনা কামাল বাদী হয়ে বিষ্ণু সহ ৮০ জনকে আসামী করে রামগড় থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আদালতের মাধ্যমে আজ দুপুরে আটক আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর