রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি লাভলু আটঘরিয়ার হাড়লপাড়া ও শ্রীকান্তপুরে ফসলি জমির মাটি কাটার মহোৎসব, হুমকির মুখে কৃষি ও পরিবেশ সলঙ্গায় হোটেল ব্যবসায়ী কাঞ্চন বিধবার ঘরে আটক : ভিডিও ভাইরাল অভয়নগরে ধর্ষণের পর সুমাইয়াকে সেপটি ট্যাংকে নিক্ষেপ, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাল নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ

নান্দাইলে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

দীর্ঘদিন বিরতির পর পরিবেশ অধিদপ্তরের নির্দেশে ময়মনসিংহের নান্দাইলে আবারো শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান।
সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নান্দাইল উপজেলা পূর্ব এলাকা মুসুল্লি, রাজগাতী, মোয়াজ্জেমপুরেট অবৈধ ৫টা ইটভাটা চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইটভাটা গুলো হলো- মেহেরুনন্নেছার মালিকানা এম. আর. বি. ব্রিকস, আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (১) ও সেভেন স্টার ব্রিকস (২), মাওলানা মোহাম্মদ মুস্তফা কামালের মালিকানা এম. আর. বি. ব্রিকস, গেনু ভূইয়ার এম. এ. ডি. ব্রিকস সহ মোট ৫টি ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, ইটভাটার চুল্লী অপসরণসহ আলী উসমানের মালিকানা সেভেন স্টার ব্রিকস (২) কে পাঁচলক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সহকারী কমিশনার ভূমি মাফুজুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম নেতৃত্বে পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিসের কর্মরত লোকজন এই মোবাইল কোট পরিচালনার সময় অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচটি ইটভাটা উচ্ছেদ সহ একটি ইউভাটাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সন্ধা পর্যন্ত এই অবৈধ ইট ভাটার উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
নান্দাইল উপজেলা সর্বমোট কতগুলো ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরে নির্দেশনা অনুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান চালানো হবে। আজ প্রথম দিনে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর