শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরে ইউনিয়ন যুবদলের ঐক্য ও শান্তি সমাবেশ 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে খলসী ইউনিয়নে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য ইউনিয়ন যুবদলের ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকার সময় খলসী ইউনিয়ন যুবদলের আয়োজনে বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে খলসী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস।
এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি জানে আলম ,দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আবদুস সালাম,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলামিন ও সদস্য সচিব রাজীব হোসেন,থানা ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ুন আহমেদ এলিট  প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর