ঘাটাইল উপজেলার জামায়াতে ইসলামীর সকল রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের উপজেলা আমীর নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মো.রাসেল মিয়া।এর আগে ঘাটাইল উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র জীবনে তিনি ইসলামি ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।আমীর নির্বাচিত হওয়ার পর সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপজেলার সকল রুকনদের উপস্হিতিতে নব নির্বাচিত আমীরকে শপথ পাঠ করালেন টাংগাইল জেলা জামায়াতে ইসলামী আমীর আহসান হাবিব মাসুদ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্হিত ছিলেন।