শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

এদিন বিকাল ৪টায় উপজেলা সদরের বিএনপির মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা বাসট্যান্ড এলাকায় দলীয় অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান বাবু,  যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শরিফ মাহমুদ সোহেল, জিয়া সাইভার ফোর্সের সভাপতি শামীম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর