শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাগরপুর থানা প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টর উদ্বোধন 

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর থানা প্রাঙ্গণে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। বুধবার (৬ নভেম্বর) রাতে নাগরপুর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম।
উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদ্য-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, জেলা ক্রাইম এন্ড অবস্ পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) মো. শরফুউদ্দীন আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। উদ্ধোধনী টুর্নামেন্টে নাগরপুর থানা ও আমন্ত্রিত খেলোয়াড়রা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর