শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মসজিদের ইমাম ও খতিবদের সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে – অরুণ কৃষ্ণ পাল 

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল উপজেলার ১ হাজার মসজিদের ইমাম ও খতিবদের নান্দাইলে জুয়া, মাদক মুক্ত এবং উন্নত সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে নান্দাইলের সকল মসজিদের ইমাম ও খতিবদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহবান জানান। তিনি আরও বলেন, মসজিদের অবকাঠামো উন্নয়ন মসজিদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদ থেকে যথা সম্ভব সহযোগিতা প্রদান করা হবে। সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক এমদাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলাম আমীর মাওলানা কাজী শামছুদ্দিন, হেফাজতে ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল আহাদ, ধর্মীয় নেতা মাওলানা ইব্রাহিম কাশেমী, জমিয়াতে ইলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা হামিদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ সাইদুল ইসলাম, মডেল মসজিদের খতিব মাওলানা রাকিবুল হাসান, বারুইগ্রাম মাদ্রাসার মাওলানা জালাল উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, ইনকিলাব সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর