শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাণীনগরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন।  মঙ্গলবার রাতে উপজেলার চক পারইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, চক পারইল গ্রামের শহিদুল ইসলাম (৫০), সাফিয়া (৪৫), কিরন মালা (৩০), রায়েজিদ (৪৩) ও শাকিব (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।

মারধরের শিকার ভুক্তভোগীরা জানান, শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল ও রায়হান সহ কয়েকজনের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে শহিদুলের পরিবারের সাথে মকবুল, রায়হান সহ প্রতিপক্ষদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুলের পরিবারের লোকজনকে মারধর করে তারা।

এ ঘটনার বিচার চেয়ে ওইদিন সন্ধ্যায় শহিদুল ইসলাম বাদী হয়ে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পথরোধ করে বাদী শহিদুল ইসলাম সহ সাফিয়া, কিরন মালা, রায়েজিদ ও শাকিবকে প্রতিপক্ষের ১০-১৫ জন রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে প্রতিপক্ষ রায়হান মুঠোফোনে বলেন, আমরা কাউকে মারধর করেনি। সেখানে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা যে অভিযোগ করছে তা মিথ্যা। বরং তারাই আমাদের ৫-৬ জনকে মেরেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ  তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিল মামলা করার জন্য, তাদের এজাহার দিতে বলেছি। মামলার প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর