শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে নান্দাইলে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে “শিক্ষার আলোয় জ্বেলে বিবেক করছে পুকুর চুরি, স্বাধীন দেশে হায়েনার দল আছে ভূরি ভূরি” দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা মঙ্গলবার (২৯ অক্টোবর) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিক সিদ্দিকীর সভাপতিত্বে ও নান্দাইল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য কামরুল হাসান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন দুপ্রক নান্দাইলের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, তোমাদের নৈতিকতা, মূল্যবোধ ও বিবেককে সদা জাগ্রত রাখার জন্যই দুদক এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। তোমরা যারা আগামীর দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, তাদেরকে এখন থেকেই তৈরী হতে হবে নীতি, আদর্শ, মেধা সম্পন্ন ও মানবিকতার আদলে। তোমরা প্রত্যেকে সৃজনশীল মানুষ হয়ে দেশকে করবে আলোকিত। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ছড়াবে ঘৃণা, রুখে দাঁড়াবে সবসময়। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক আলফা হাসিনা লাকি, শামছুল হক সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) লগো সম্বলিত শিক্ষা উপকরণ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর