শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্ঠা করা হলে কঠোর হস্তে দমন করা হবে- মেজর ইসরাকুল আলম

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরিপুর ও নান্দাইল উপজেলার দায়িত্ব প্রাপ্ত গৌরিপুর সেনা ক্যাম্প প্রধান মেজর ইসরাকুল আলম বলেছেন, নান্দাইল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতির চেষ্ঠা করলে সোমবার (২৮ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা পরিষদ সভাকল্পে এক সম্মিলিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নান্দাইলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন মেজর নাঈম হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন, মাসুম খান, যুবদল নেতা বিল্পব, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুউদ্দিন, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আবদুল আহাদ প্রমুখ। নান্দাইলের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা চলমান অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। এছাড়া সকল কলেজে এডহক কমিটি গঠন, সমুত্ত জাহান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা, অপরাধী গ্রেফতার, জুয়া ও মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল সভায় জানান, কানারামপুর থেকে নান্দাইলের শেষ সীমানা জামতলা বাজার পর্যন্ত সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এছাড়া সভায় চৌরাস্তার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বাজার মনিটরিং সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রধান অতিথি মেজর ইসরাকুল আলম বলেন, নান্দাইলের সকল সেক্টরের অপরাধিদের তালিকা অনেক বড়। এদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর