শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে হাসান, সান্টু মুছা, প্যানেল নিরঙ্কুশ জয়

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপদ বেষ্টনীর মধ্যে ভোট গ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আবু হাসান,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট।
সহ-সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু),তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন।
অপর সহ-সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক পদে মোঃ আবু মুছা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুল ইসলাম ৪৭ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারন সম্পাদক পদে কিলকিস সুলতানা সাথী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম ফারুক বাবু ৫৯ ভোট পেয়েছেন।
সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরীফুজ্জামান পরাগ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম ৬২ ভোট পেয়েছেন।
কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমীর হামজা ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন মন্টু ৪৮ ভোট ভোট হয়েছেন।
বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসরাইল গাজী ৫৫ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর সরদার,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনসী রইছুল হক পেয়েছেন ৪৬ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু ৮০ ভোট, শাহানুর ইসলাম শাহীন ৬৮ ভোট, মফিজুর রহমান ৬৭ ভোট এবং মোস্তাফিজুর রহমান নাসিম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম লুৎফর রহমান ৬৫ ভোট, জাকির হোসেন ৫৬ এবং আশরাফুজ্জামান ৫৫ ভোট পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অতি শীঘ্রই নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর