শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

অভয়নগরে ফোন ফ্যাক্সের দোকানে দুর্ধর্ষ চুরি, চোর সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দিল পুলিশ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে জুম্মার নামাজের সময় আলামিন টেলিকম নামের এক ফোন ফ্যাক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মা নামাজের সময় উপজেলার রাজঘাট বাজারে এঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলামিন জুম্মার নামাজ পড়তে গেলে দোকানে ভুক্তভোগীর রেখে যাওয়া হাত ব্যাগে ১ লাখ ৪৫ হাজার টাকা দোকানের উপরের চালের টিন কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী পরে আছরের নামাজ শেষে দোকানে এসে টাকার ব্যাগ চুরিসহ টিনের চাল কাটা দেখে স্থানীয়দের সহযোগীতায় চোর সন্দেহে আসাদুল, রাজা, সিয়াম নামের তিনজনকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আটক তিনজনকে অভয়নগর থানা পুলিশ ছেড়ে দেয় বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এবিষয়ে উপজেলার রাজঘাট এলাকার মোঃ আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে আলামিন টেলিকমের মালিক মোঃ আলামিন জানান, আমার দোকানে ব্যাগে নগদ রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা ও দোকানের মোবাইলের মিনিট কার্ডসহ প্রাই ২ লাখ টাকার মতো চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল কিন্তু তারা চুরির বিষয়ে কিছু স্বীকার না করায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এবাদুল করিম বলেন, এ ঘটনায় দোকানের মালিক আলামিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে চোরদের শনাক্তের জন্য কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর