মানিকগঞ্জের শিবালয় উপজেলা উথুলী ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ অক্টোবর ) সকাল ১১টায় বাড়াদিয়া হাইস্কুল মাঠে শিবালয় জামায়াতে ইসলামীর থানা আমীর হাফেজ মাওলানা হাতেম আলী সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জামায়ােত ইসলামের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, বিশেষ মেহমান উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামের আমীর মোঃ হুমায়ুন কবির,শিবালয় জামা্যােত ইসলামের থানা সেক্রেটারি মোঃ আবু তালিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবালয় থানা শাখার সভাপতি মোঃ জামিলুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উথুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের শিল্পী বৃন্দ।