শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শিবালয় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার  টাকা জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড , ১০ হাজার টাকা জরিমানা  ও অবৈধ জাল ধ্বংস এবং জব্দকৃত ৭৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছে  উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ অক্টোবর)   শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ১৪ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ইলিশ ক্রয় বিক্রয়ের অপরাধে ০২ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । জব্দকৃত প্রায় ৭৫ কেজি মাছ স্থানীয় ০৩ টি এতিমখানায় ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
অভিযান শেষ উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আজ হতে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর