শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

অভয়নগরে ভ্যান চুরি সন্দেহে গাছে উল্টো ঝুলিয়ে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে মধ্যযুগীয় কায়দায় ভ্যান চুরি সন্দেহে চুরির ঘটনা স্বীকার আদায়ে ইউসুফ মল্লিক (২০) নামের এক যুবককে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খা’র বাড়ি সংলগ্ন দোকানের পাশে মধ্যযুগীয় কায়দার বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিকে ভ্যান চুরি সন্দেহে পা উপরে মাথা নীচে দঁড়ি দিয়ে বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়। ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ ৩-৪জন মিলে লোমহর্ষক এ ঘটনা ঘটায়।  মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর