শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে নির্বাচিত পূজামন্ডপসমূহকে উপজেলা প্রশাসনের ধন্যবাদ জ্ঞাপন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গা পূজা ২০২৪ উপলক্ষে উপজেলার ১২৫ টি পূজামন্ডপের মধ্যে নির্বাচিত পূজামন্ডপসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা প্রশাসন।
 ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দীপ ভৌমিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলাধীন ১২ টি ইউনিয়নের মধ্যে আলোকসজ্জা, প্রতিমাসজ্জা ও নিরাপত্তার ভিওিতে নির্বাচিত ভাদ্রা ইউনিয়নের লক্ষিদিয়া কানাই লালের বাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ, মামুদনগর ইউনিয়নের আদি রাম কৃষ্ণ (সুভাষ চন্দ্র সাহা) বাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ, গয়হাটা ইউনিয়নের সিংজোড়া দুলাল ঘোষের বাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ, সদর ইউনিয়নের দুয়াজানী সংকর সাহার বাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ ও দুয়াজানী মহামায়া সংঘের সার্বজনীন দুর্গা মন্ডপ।মোট ৫ টি পূজা মন্ডপসমূহকে নির্বাচিত করে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন সহ সকল পূজামন্ডপ পরিচালনা কমিটি, নাগরপুর থানা পুলিশ, রাজনৈতিক সংগঠনের সকল নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ সকলকে সুন্দর, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পূজা পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামি সেক্রেটারী অধ্যাপক আবদুস ছালাম,নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো.আল আমিন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এ-র সভাপতি আবদুর রশীদ হারুন,টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম,জামায়াত নেতা হাফেজ আজিম উদ্দীন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির ফয়সাল,আবু বক্কর,নাগরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর