শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

অভয়নগরে চাঁদাবাজি ও সন্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে সান্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার সময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইস্কুল গেট থেকে শুরু করে নওয়াপাড়া স্টেশন বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলদারী ও রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রনেতা আশিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, যশোর জেলা ছাত্রনেতা রাকিব হাসান। তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ছাত্র সমাজ সব সময় রাজপথে থাকবে।

এছাড়া আরও বক্তব্য রাখেন, ছাত্রনেতা মোল্লা মোহাম্মদ ইরফান, ফয়সাল আহমেদ, আজাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, হাসিবুল শেখ, জুবায়ের হোসেন, সাকিব হোসেন, আইয়ুব হোসেন, আঃ আহাদ, সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব, আমানুল্লাহ সাদিকসহ অন্যন্যরা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর