শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নান্দাইলে জুয়া, মাদক ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় র্দীঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে জুয়া খেলা, মাদক সেবনকারী, মাদকের ডিলারদের বিরুদ্ধে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পৌরসভা সহ ১৩ ইউনিয়নে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা সমাবেশ করা হবে। নান্দাইল চৌরাস্তা, কানারামপুর, উপজেলা সদর সহ সরকারী জায়গা উদ্ধার, পুনরায় জায়গা দখলকারীদের বিরুদ্ধে জেল, জরিমানা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, নান্দাইল কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, মহিলা চেয়ারম্যান তাসলিমা আক্তার, ইফতেকার মোমতাজ খোকন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক হানান মাহমুদ, সাংবাদিক বিল্লাল হোসেন, শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তুফা ও বন কর্মকর্তা বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, নান্দাইলের সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন সকল ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করবে। তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন, রাত ১২টার পর রাস্তায় মানুষ পাওয়া গেলে কেন কোথায় যাচ্ছেন বলে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ রাত ১২টার পরে যারা ঘুরাফিরা করে তারা ভাল মানুষ নয় বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, সভায় ৯জন ইউপি চেয়ারম্যান ২জন প্রশাসক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর