শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ক্যান্সার আক্রান্ত সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

মাত্র তিন বছর বয়সে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা মোছা. দোহা জান্নাত । তিন মাস আগে শিশুটির শারিরীক অবস্থার অবনতি ঘটলে শিশুর মা শারমিন আক্তার তাঁর সন্তানকে নিয়ে স্থানীয় চিকিৎসকদের শরানপন্ন হন । কিন্তু স্থানীয় চিকিৎসরা কোন রোগ ধরতে না পারায় সন্তানকে নিয়ে ঢাকায় ছুটে যান মা শারমিন । পরে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটির পরিক্ষা নিরীক্ষার জন্য ঢাকা ডিএমএফআর ডায়াগনষ্টিক সেন্টারে পাঠালে সেখানে পরীক্ষায় শিশুটির ব্লাড ক্যান্সার ধড়া পড়ে । শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন চিকিৎসক । এরপর কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে শিশু দোহার । এক পর্যায়ে অর্থ সংকটের কারনে শিশুকে নিয়ে সেখান থেকে ফিরে আসেন শিশুর মা । পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে । সেখানে চিকিৎসার এক পর্যায়ে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসেন তার মা।

শিশুর মা শারমিন আক্তার জানান, তাঁর স্বামী প্রবাসে শ্রমিকের কাজ করেন । তাঁর সামান্য আয় দিয়ে কোন মত সংসার চলে কিন্তু সন্তানের চিকিৎসা করার মত সামর্থ নেই তাঁদের । বর্তমানে অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে সন্তানের চিকিৎসা । চিকিৎসকরা জানিয়েছেন,আপাতত শিশুটির চিকিৎসা করতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন । এই বিশাল অংকের টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব । এখন সন্তান দোহাকে নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মায়ের বাড়িতে অবস্থান করছেন মা শারমিন আক্তার । শিশুর মা সন্তানের জীবন বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবান মানুষের সহযোগীতা চেয়েছেন । সাহায্যে পাঠনোর জন্য বিকাশ নম্বর-০১৩১৫৩৪৮১৩১ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর