শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পুর্নবাসনের আওতায় রামগড়ে ৫০০ কৃষক কে সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ,সার ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যা,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এ সহায়তা করা হয়।

বৃহস্পতিবার(২৪শে অক্টোবর)সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি থেকে এসব বিতরন করেন রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন।

স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী ও সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম।এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য,এ কর্মসূচিতে ৫০০ জন কৃষকের মাঝে ৮ ধরনের শীতকালীন হাইব্রিড সবজি বীজ,দশ কেজি এমওপি সার, দশ কেজি ডিএপি সার ও নগদ সহায়তা হিসেবে একহাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর