শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে বাড়ির গেট ভেঙে কৃষকের তিনটি গরু চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে এক কৃষকের বাড়ির ও গোয়াল ঘরের গেট (দরজা) ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম গ্রামে ফিরোজ প্রামানিকের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

ফিরোজ প্রামানিক জানান, এক ব্যক্তির কাছ থেকে গরুগুলো বর্গা নিয়ে লালন-পালন করে আসছিলাম। মঙ্গলবার রাতে গরুগুলোকে গোয়াল ঘরে রেখে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে পরিবারের লোকজন উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে গরু তিনটি নেই। এরপর দেখি বাড়ির মেইন গেট ভাঙা এবং গোয়াল ঘরের দরজা ভেঙে চোরেরা গরু চুরি করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, গরু চুরি যাওয়ার ঘটনাটি এখনো থানায় কেউ কিছু জানায়নি বা অভিযোগও দেয়নি। ভূক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর