শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে বৃৃদ্ধের লাশ উদ্ধার

সাইদুজ্জামান সাগর, রাণীনগর(নওগাঁ):
আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
লাশ উদ্ধার
লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মজিবর আকন্দ (৮২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সা গ্রামের মাঠে একটি জমি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মজিবর আকন্দ জয়সার গ্রামের মৃত সত্যেন আকন্দের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম মৃত ব্যক্তির পরিবারের বরাদ দিয়ে বলেন, মঙ্গলবার রাতে মজিবর আকন্দ ও তার পরিবারের লোকজনেরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন স্থানীয়দের মাধ্যমে খবর পান গ্রামের মাঠে একটি পুকুরপাড়ের পাশে মজিবর আকন্দের লাশ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও মৃত্যুর সঠিক কোন কারণ বলতে পারেনি। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর