শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে ছাত্রদের উপর হামলার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খান কিসলু (৫৮) কে সোমবার রাতে নাগরপুর সদর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বেকড়া গ্রামের মৃত. সাত্তার খানের ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট ২০২৪ ইং তারিখের নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী  ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. তাইজুল ইসলাম নামের এক ছাত্র ৬৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৭০/৮০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২ তারিখ  ১৪/০৮/২৪ইং।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর