শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় পুকুর খনন করে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মোঃ আব্দুল জলিল নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযুক্ত মোঃ আব্দুল জলিল মহেশচন্দ্রপুর এলাকার মৃত ফরিদ উদ্দিন মৃধার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মহেশচন্দ্রপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করার অভিযোগে মো. আব্দুল জলিল নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর