শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় শহীদ হৃদয়ের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান।
ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো কুতুবুল আলম প্রমুখ।
উল্লেখ: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।
এর আগে গত ৩রা সেপ্টেম্বর সিংড়া উপজেলার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার পরিবারকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা প্রদান করেন জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর